শিরোনাম
আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

ভোলায় গরু চোর সন্দেহে পিটুনিতে দুইজন নিহত

আপডেট: February 13, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিনে গরু চোর সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে দুজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।গ্রামবাসীর দাবি, তাদের হাতেনাতে ধরা হয়েছে।
নিহত দুজন হলেন, বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের আমির হোসেন ও তজুমদ্দিন উপজেলার বালিয়াকান্দি গ্রামের নয়ন।এদের দুইজনের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৩টার দিকে তজুমদ্দিনের বালিয়াকান্দি গ্রামের এক বাড়ির গোয়াল ঘরে গরু চুরি করতে যায় চোর চক্র। এ সময় টের পেয়ে এলাকাবাসী চিৎকার দিয়ে উভয়কে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ সেখান থেকে উদ্ধার করা হয়েছে। উভয়ের বিরুদ্ধ থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network