ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট: November 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:

ভোলায় সড়ক দুর্ঘটনায় আবদুল হাসেম মাল (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ভোলা-চরফ্যাশন মহসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার দুপুরে ভোলা-চরফ্যাশন মহাসড়কের তালতলী বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবদুল হাসেম মাল সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড রুহিতা গ্রমের মালেগো বাড়ির আশাদ আলী মালের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আবদুল হাসেম এর মেয়ে চট্টগ্রাম থাকে সেখান থেকে আসবে শুনে সকালে বাজার থেকে মাছ কিনতে জান তিনি। দুপুরে ভোলার বাসস্টান থেকে বাড়ি যাওয়ার সময় বাস তাকে চাপা দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোলা-চরফ্যাশন মহাসড়কে তালতলী নামক বাজারে আবদুল হাসেম মাল (৮০) নামের বৃদ্ধ বাসের চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network