শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মঠবাড়িয়ায় স্বামী-শ্বশুর মিলে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

আপডেট: June 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে স্বামী-শ্বশুর মিলে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন চালিয়েছে। উপজেলার টিকিকাটা ইউনিয়নের পূর্ব সেনের টিকিকাটা গ্রামের বিদুৎমিস্ত্রি বেল্লাল মল্লিক তার স্ত্রী আমেনা বেগমকে গত সোমবার দুপুরে পিছমোড়া করে গাছের সঙ্গে বেঁধে পেটায়। এ ঘটনা স্থানীয়ভাবে জানাজানি না হলেও প্রতিবেশী এক কিশোর এ দৃশ্য মোবাইলে গোপনে ধারণ করে।

আজ বুধবার ওই যুবক স্থানীয় কয়েকজন সাংবাদিককে মোবাইলের মেসেঞ্জারে ছড়িয়ে দেয়। পরে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে নির্যাতনের ঘটনার সত্যতা পান।বুধবার সরেজমিনে গেলে নির্যাতিতা গৃহবধূ আমেনা বেগম অভিযোগ করেন, চার বছর আগে বেল্লাল মল্লিকের সঙ্গে প্রেমের সম্পর্কের পর তার বিয়ে হয়। বিয়ের পর গৃহবধূ জানতে পারেন তার স্বামী আগে আরো দুটি বিয়ে করেছে। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

গত সোমবার দুপুরে রান্নাঘরে বৃষ্টির পানি গড়ানোকে কেন্দ্র করে শ্বশুর ও শাশুড়ির সঙ্গে গৃহবধূর কথা কাটাকাটি হয়। পরে বেল্লাল তার স্ত্রীকে মারধরের একপর্যায়ে বৃষ্টির মধ্যে গাছের সঙ্গে বেঁধে পেটায়।এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত স্বামী ও শ্বশুর গা ঢাকা দিয়েছেন। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network