শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

মঠবাড়ীয়ায় ২০৭৬ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে ১৪ দিনের কারাদণ্ড

আপডেট: April 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে শামীম হাসান খান নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৩১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় পৌর শহরের হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, তেলের দাম বৃদ্ধি পাবে এমন আশঙ্কায় আমিরুল অয়েল সাপ্লাইয়ার্স এর স্বত্বাধিকারী শামীম হাসান খান তার দোকানে তেলের সংকট দেখিয়ে নিজ বাসভবনের নিচে গোপনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রেখেছিলেন। খবর পেয়ে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে যৌথ বাহিনী ওই ভবনে অভিযান চালায়। এ সময় শামীম হাসানের বাড়ি থেকে উদ্ধার করা হয় ডিজেল ১ হাজার ৬৮৩ লিটার, পেট্রল ১২০ লিটার, কেরোসিন ২৬৩ লিটার, অকটেন ১০ লিটার, যার মূল্য ২ লাখ ৫ হাজার ২শ ৬৫ টাকা।

ইউএনও আকলিমা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি চক্র কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করে অধিক মুনাফা লাভের চেষ্টা করছে। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করি। অভিযুক্ত ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই জনবসতিপূর্ণ এলাকায় এই দাহ্য পদার্থ মজুত করে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করেছিলেন।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network