২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

মসজিদের কক্ষে তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা ইমাম!

আপডেট: নভেম্বর ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মসজিদের কক্ষে তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মোহাম্মদ আলী নামে এক ইমামকে আটকের পর মুচলেখা রেখে ছেড়ে দিয়েছেন এলাকাবাসী।

শনিবার (২৮ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের আশরাফবাদ গাউসুল আজম জামে মসজিদে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমাম আলী ওই উপজেলার পুরান কদমতলী গ্রামের ফয়জুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের এক বাসিন্দার মৃত্যুর খবর মাইকিং করার জন্য স্থানীয়রা মসজিদে যান ইমামের কাছে। মসজিদের ভেতর ইমামকে না পেয়ে মসজিদ সংলগ্ন ইমামের কক্ষে যান। দরজায় বেশ কয়েকবার ধাক্কা দেয়ার পরও ইমাম মোহাম্মদ আলী দরজা খোলেননি।

পরে স্থানীয়রা কক্ষের জানালার ফাঁক দিয়ে ইমামকে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়লে ইমাম তার কক্ষের পেছনের দরজা দিয়ে তরুণীকে বের করে দেন।

ইমামের কক্ষে আসা মেয়েটি একই উপজেলার আসাদনগর গ্রামের বাসিন্দা। তারা দু’জনই অবিবাহিত। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ ইমামের ফেসবুক ইনবক্সে গিয়ে মেয়ের সাথে অনেক আপত্তিকর কথাবার্তার তথ্য পায়। এ সময় কয়েকশ মানুষ মসজিদের সামনে ভিড় জমান। পরে মসজিদ কমিটির সভাপতি জামাল উদ্দিন কমিটির সঙ্গে আলোচনা করে তাৎক্ষণিকভাবে ইমামকে বহিষ্কার করেন।

স্থানীয়দের হাতে ধরা পড়ার পর ইমাম মোহাম্মদ আলী জানান, ওই তরুণী তার পূর্বপরিচিত। বাইরে থেকে দরজা বন্ধ রাখলেও তারা কোনো খারাপ কাজ করেননি।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, মুচলেকা নিয়ে ইমামকে তার বড় ভাইয়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network