শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

মাদকাসক্ত ও পয়সা নেয়া পুলিশের জন্য শ্রীঘর নির্ধারিত: আইজিপি ড. বেনজীর

আপডেট: June 27, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের লোক যদি ড্রাগ নেয়, পয়সা নেয় বা ব্যবসা করে, তার জন্য শ্রীঘর নির্ধারিত। ড্রাগের সঙ্গে পুলিশ বাহিনীর কোনো যোগসূত্র থাকতে পারবে না।
শনিবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে ডিএমপির আঞ্চলিক পুলিশ লাইন্সে ২০০ শয্যাবিশিষ্ট ফোর্সের ব্যারাক উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
 
আইজিপি বলেন, পুলিশ বাহিনী ড্রাগ নিজে খাবে না। কাউকে কোনো ধরনের সহযোগিতাও করবে না। পুলিশ বাহিনীর কোনো সদস্য কোনো অবৈধ অর্থ নেবে না। জিরো করাপশন হবে আমাদের লক্ষ্য। আর ড্রাগ থেকে পয়সা নেয়ার তো প্রশ্নই আসে না।
ড. বেনজীর আহমেদ বলেন, শরীরে ক্যানসার হলে আমরা যেমন সে অংশটাকে একেবারে নির্দয়-নিষ্ঠুরভাবে শরীর থেকে অপসারিত করি। যদি আমাদের কোনো সদস্য ওই ধরনের অপকর্মে লিপ্ত হয়, তাকে আমরা ক্যানসার মনে করে পুলিশ নামক শরীর থেকে অবশ্যই নিষ্ঠুর ও নির্দয়ভাবে অপসারণ করব।
আইজিপি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সবচেয়ে কম ক্যাজুয়ালটি নিয়ে আমরা সবাই মিলে যাতে এ দুর্যোগ (করোনা) অতিক্রান্ত করতে পারি, সে প্রত্যাশা করি। আমাদের দেশের সামাজিক অগ্রগতিকে সামনে নিয়ে যেতে হবে। দারিদ্র্যের বিরুদ্ধে যে সংগ্রাম, তা চালিয়ে যেতে হবে। এ দায়িত্ব আমাদের সবার। এটা একক কারো দায়িত্ব নয়।
তিনি বলেন, এ করোনাকালে দেশবাসী সবাই ঘর থেকে বের হলেই মাস্ক পরিধান করবেন। হাত ধোয়ার জন্য দামি স্যানিটাইজার দরকার নেই। নরমাল সাবান দিয়ে হাত ধুলেই হাত পরিষ্কার হয়।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network