শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

মাদক ও অস্ত্র মামলায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের ৫ দিন রিমান্ড

আপডেট: November 8, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মাদক ও অস্ত্র আইনের মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ রবিবার, ঢাকা মহানগরের হাকিম সত্যব্রত শিকদার এই আদেশ দেন।

গত ২৯শে অক্টোবর, মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ দেলোয়ার হোসেন দুই মামলায় ইরফান ও তার দেহরক্ষী জাহিদের সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করেন।

এর আগে গত ২৮শে অক্টোবর, অস্ত্র মামলার এজাহার আদালতে পৌঁছালে, ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তা গ্রহণ করেন। পরে ১৭ই নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেন বিচারক। একই সঙ্গে ইরফান ও জাহিদের বিরুদ্ধে করা মাদক আইনের মামলায় ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদের এজাহার গ্রহণ করে, তেসরা ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network