মাদারীপুরে নাশতায় মামলায় জামায়াতের আমির গ্রেফতার

আপডেট: May 19, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরে নাশকতা মামলায় জেলা জামায়াতে ইসলামীর আমির আবদুস সোবাহান খানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলা শহরের পুরানবাজার বড় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যক্ষ ছিলেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আলাউল হাসান বলেন, সম্প্রতি মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকায় আধিপত্য নিয়ে দুটি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।

ভাঙচুর ও লুটপাট করা হয় ঘরবাড়ি ও দোকানপাট। ঐ ঘটনায় জেলা জামায়াতে ইসলামীর আমির আবদুস সোবাহান খানের সম্পৃক্ততা পাওয়া যায়। এ কারণে তাকে ঐ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network