মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, দুই ভাইসহ নিহত ৩

আপডেট: March 8, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল তিনজনে।

শনিবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে সংঘর্ষের সময় ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয় এবং বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনকি সম্পাদক সাইফুল সরদার ও তার ভাই আতাউর সরদার এবং একই গ্রামের মুজাম সরদারের ছেলে পলাশ সরদার।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসায় নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। ‘তিনি আরও বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, অনেকদিন ধরেই মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকায় কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে সাইফুল সরদার নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। এ নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয় স্থানীয় মো. শাজাহান খান নামের এক ব্যক্তির সঙ্গে। শনিবার সকাল ১১টার দিকে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের ওপর হামলা চালায় প্রতিপক্ষ শাজাহানের লোকজন। পরে খবর পেয়ে সাইফুলের লোকজনও এগিয়ে আসে। এসময় প্রতিপক্ষের হামলায় সাইফুল ও তার ভাই আতাউরসহ পাঁচজন গুরুতর জখম হন। এদের মধ্যে সকালেই সাইফুল ও তার ভাই আতাউর সরদারের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পলাশের মৃত্যু হয়। এ ঘটনার পর প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network