মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

আপডেট: August 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছে।শনিবার সকালে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মাদ্রাসার টিফিন চলাকালে শিক্ষার্থীরা নাস্তা করতে পাশে থাকা একটি বসতঘরের দিকে যায়। সেখানে সিঁড়ির নিচে পড়ে থাকা একটি ককটেল কুড়িয়ে নাড়াচাড়া করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।এতে মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনাসহ (৯) ৫ শিশু আহত হয়।

খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার বিবরণ দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ককটেলটি সেখানে কীভাবে এল এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network