শিরোনাম
এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর

মানবিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নাই: মুয়াযযম হোসাইন হেলাল

আপডেট: October 3, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: মানবিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

তিনি বলেন, ‘‘জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দও, সুশৃঙ্খল, সাজানো-গোছানো কল্যাণের।” বরিশাল মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের ভোটকেন্দ্র কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

শুক্রবার সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নানা দিকনির্দেশনামূলক বিষয় নিয়ে এই সভা হয়।

বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘‘আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতিকে বিদায় জানানো হবে। মানুষ সুশৃঙ্খলভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সকল ধর্মের মানুষেরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবে। এদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।”

এতে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, আইনজীবী বিভাগের সভাপতি আবুল খায়ের শহিদ, কোতয়ালী দক্ষিণ থানা জামায়াতের আমির তরিকুল ইসলাম, নায়েবে আমির সালাউদ্দিন মাসুম, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য শামীম কবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতয়ালী থানার সভাপতি মাহমুদুল হাসান কামাল আরও অনেকে। সভাপতিত্ব করেন ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সৈয়দ ছিদ্দিকুর রহমান আজাদ।

এছাড়াও কোতয়ালী থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সেলিম হাওলাদার, সহসভাপতি আবু জাফর, কোতয়ালী দক্ষিণ থানা জামায়াতের সেক্রেটারি আ. রউফ, ১০ নম্বর ওয়ার্ড সেক্রেটারি প্রকৌশলী জাহাঙ্গীর আকন, বরিশাল সাংস্কৃতিক কেন্দ্রের নির্বাহী সদস্য প্রভাষক আবু জাফর শাহীন, এনামুল হক আরও অনেকে উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network