শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার

আপডেট: January 27, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: খাগড়াছড়ির মানিকছড়িতে পূর্ব শত্রুতার জেরে মোঃ বেলাল হোসেন (৪২) নামে এক যুবককে নৃশংসভাবে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার ৩নং তিনটহরী ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার মোঃ রাশেদুল ইসলাম হিরা (৩০) ও মোঃ জামাল উদ্দিন (৩২)।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে তিনটহরী ইউনিয়নের জয়নালের দোকানের সামনে বেলাল হোসেনকে একা পেয়ে অভিযুক্তরা গালিগালাজ শুরু করে। বেলাল এর প্রতিবাদ করলে জামাল উদ্দিন তাকে জাপটে ধরেন এবং রাশেদুল ইসলাম হিরা একটি কাঁচের চায়ের কাপ ভেঙে তার ধারালো অংশ দিয়ে হত্যার উদ্দেশ্যে বেলালের গলার বাম পাশে ও কানের নিচে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বেলালকে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।

এ ঘটনায় ভিকটিমের ভাই মোঃ কাউছার বাদী হয়ে গত ১৯ জানুয়ারি মানিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৩, জিআর নং-০৩/২০২৬)। মামলাটি দণ্ডবিধির ৩২৪/৩০৭/৫০৬(২) ধারায় রুজু করা হয়।মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, মামলার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেফতারে তৎপর ছিল। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network