শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মা কাজে ব্যস্ত, পাশেই বালতিতে পড়ে মারা গেল মেয়ে

আপডেট: May 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় কাজে ব্যস্ত মায়ের পাশে রাখা বালতিতে পড়ে ফাতেমা খানম নামে তেরো মাস বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৯টায় পৌর শহরের ৬নং ওয়ার্ডের মুসলিমপাড়ায় রিকশাচালক মাহাবুব হোসেনের ঘরে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে পরিবারের বরাত দিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. ইউনুস মিয়া জানান, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে রিকশাশ্রমিক মাহাবুবের স্ত্রী রিনা বেগম খাবার খেয়ে তার শিশুকন্যা ফাতেমাকে বালতির পাশে রেখে থালা-বাটি ধোয়ার কাজ করছিলেন। এ সময় তার চোখের আড়ালে ওই শিশু বালতির পানিতে ডুবে যায়।

তিনি জানান, কাজ শেষে রিনা বেগম তার শিশুকন্যা ফাতেমাকে বালতির পানির মধ্যে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন এসে ওই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার ওই শিশুকে মৃত ঘোষণা করেন। পরে রাত ১টায় মুসলিমপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে ওই শিশুর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network