১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বুড়িগঙ্গার সিমসন ঘাট পুনরায় চালুর দাবি মাঝিদের গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান বরিশালে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল মির্জাগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বসতঘর গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত চরফ্যাশন প্রেসক্লাবের নতুন সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সেক্রেটারী কামাল গোলদার ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর গ্রেপ্তার উজিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময়

মির্জাগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বসতঘর গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট: জুলাই ১৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:: পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা কাজী মিজানুর রহমান লাভলুর বসত ঘর ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার (১৮ জুলাই) ভোর রাতে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী এলাকয় এ ঘটনা ঘটে। লাভলু কাজী মাধবখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, আ’লীগ সরকার পতনের পরে লাভলু কাজী এলাকা থেকে চলে যান। ঘরে তারা স্ত্রী ও বৃদ্ধ মা থাকতেন। ওই দিন চিকিৎসার জন্য তারা ঢাকাতে ছিলো। এই সুযোগে গভীর রাতে একদল দুর্বৃত্তরা হামলা চালিয়ে ঘরটি চূর্ণ বিচূর্ণ করে দেয়।
ঘর থাকা মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা লুট করে বলে জানান ভুক্তভোগী পরিবার। লাভলু কাজীর স্ত্রী শিল্পী বেগমের সাথে মুঠোফোনে বলেন, আমি চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলাম। সেখান থেকে শুনতে পাই দুশত লোক গভীর রাতে আমাদের ঘরের সামনে মাটি কাটা ভেকু নিয়ে অবস্থান করছে। পরে তারা বিদ্যুৎতের সংযোগ বিছিন্ন করে ভেকু দিয়ে ঘরটি ভাংচুর করে। তারা ঘরে থাকা মূলবান আসবাবপত্র, স্বর্নালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় এবং আগুন লাগিয়ে দেয়।

এ ঘটনা শুনে আমরা ফায়র সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ি ফিরে দেখি কিছুই নাই। স্থানীয় কাঠালতলী পুলিশ ফাঁড়িতে জানানো হয়েছে। আ’লীগ নেতা মিজানুর রহমান লাভলুর সাথে যোগাযোগের জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করা হলে তা সম্ভব হয় নাই।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ তৌহিদুজ্জামান বলেন, গভীর রাতে ঘটে ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network