শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে করোনায় আক্রান্ত ১০ জন

আপডেট: April 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের পর রাজধানীর কাছের জেলা মুন্সিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত ১০ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও বাকি আটজন পুরুষ।
আক্রান্তদের মধ্যে জেলার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন কর্মচারীকে ঢাকার আইইডিসিআরে নেয়া হয়েছে।শনিবার সকাল সোয়া ১০টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে সাতজন ও শনিবার সকালে আরো তিনজন করোনা রোগী শনাক্ত হন। জেলার টঙ্গীবাড়ি উপজেলায় তিনজন, গজারিয়া উপজেলায় তিনজন, সদরে দুইজন এবং সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় একজন করে রোগী শনাক্ত করা হয়েছে।
 
তিনি আরো জানান, মুন্সিগঞ্জের ছয়টি উপজেলা থেকে সর্বমোট ৯৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে শুক্র ও শনিবার দুইদিনে ৭৪ জনের পরীক্ষা সম্পন্ন করা হয়। এতে ১০ করোনা রোগী শনাক্ত হয়েছে বলে ঢাকা থেকে জানানো হয়।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network