আপডেট: July 15, 2020
আপডেট:
মুলাদী প্রতিনিধিঃ ৬৮ হাজার গ্রাম বাচলে বাংলাদেশ বাচবে এই স্লোগানের জনক পল্লী বন্ধু জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হুসেন মোহাম্মদ এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে এম.পি গোলাম কিবরিয়া টিপু মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পার্টির বরিশাল-৩(মুলাদী-বাবুগঞ্জ) এর এম.পি গোলাম কিবরিয়া টিপু নির্দেশে এবং নাজিরপুর ইউনিয়নের জাতীয় পার্টির আহবায়ক হাবিবুল্লাহ এনামুল ভুইয়া ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক দেলোয়ার মৃধা। গতকাল ১৫ জুলাই বুধবার বাদ জোহর এম.পি গোলাম কিবরিয়া টিপু মাধ্যমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজিরপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক হাবিবুল্লাহ এনামুল ভুইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার মৃধা, নাজিরপুর ইউনিয়ন জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক মনির হোসেন খান, তোতা মিয়া, নাজিরপুর ইউনিয়ন জা পা আহবায়ক কমিটির সদস্য বারেক হোসেন, সরোয়ার হোসেন হাং, রেজাউল সিকদার, সুলতান হাং, ইকবাল সরদার, বাবু মৃধা, মুক্তিযোদ্ধা সহিদুল উল্লাহ মৃধা, মাষ্টার মোঃ মাহবুব, মজিবুর বেপারী, আবুল হোসেন মৃধা, নুরু মাস্টার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠার পরিচালনা করেন আশরাফুল আলম, দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ বেল্লাল। দোয়া মুনাজাত শেষে বরিশাল-৩(মুলাদী-বাবুগঞ্জ) এর এম.পি গোলাম কিবরিয়া টিপু নিজেস্ব তহবিলে প্রায় ৩৫০ জন অসহায়দের মাঝে কাপড় বিতরন করেছেন।

