মুলাদীতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট: April 27, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মুলাদী উপজেলায় চাচাতো দুই ভাই-বোন পানিতে ডুবে মারা গেছে। বুধবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মুলাদী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ জানান, দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে সুমন খানের ৬ মাসের ছেলে আরিয়ান খান এবং তার ভাই আব্দুল জব্বার খানের আড়াই বছরের মেয়ে সারিকা আক্তার বাসার পাশে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে পড়ে যায়। স্বজনরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছিল না।

পরে বেলা ২টার দিকে তাদের দেহ পানিতে ভেসে উঠলে স্বজনেরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি আসলেই মর্মান্তিক। পুলিশের পক্ষ থেকে ওই দুই পরিবারকে সর্বাত্মক সহায়তা করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network