মেহেন্দিগঞ্জে সাড়ে ১৭ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

আপডেট: September 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, বরিশাল : বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদী ও ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান। এর আগে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ ভোলা বেইস ও কালিগঞ্জ স্টেশান পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।

অভিযানে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি বোট থেকে ৩০ লাখ মিটার এবং ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা হতে এমভি কনকচাঁপা ফেরিতে অভিযান চালিয়ে মাইক্রোবাস থেকে বস্তাবোঝাই ২০ লাখ মিটার এবং কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৭ কোটি পঞ্চাশ লাখ টাকা। পরে উদ্ধার কৃত কারেন্ট জালগুলো মৎস কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network