শিরোনাম
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

মেহেন্দিগঞ্জে ৩৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

আপডেট: September 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে অভিযান চালিয়ে আনুমানিক এক কোটি ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌপুলিশ। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য ৩৫ কোটি ২০ লাখ টাকা।এ ঘটনায় কেউ গ্রেফতার না হলেও পাঁচজন দোকান মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নৌপুলিশের কালীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ এবং লালগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে যাদের দোকানঘর থেকে এসব জাল জব্দ করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আদালতের নির্দেশনা মোতাবেক অবৈধ কারেন্ট জালের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network