মোংলা – খুলনা মহাসড়কের সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট: November 10, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি।।
মোংলা- খুলনা মহাসড়কের রামপালে মোটরসাইকেল প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার ( ১০ নভেম্বর ) বেলা ২টার দিকে মংলা – খুলনা মহাসড়কের রনসেন মাছের আড়ৎ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোটরসাইকেল চালকের নাম পরিচয় পাওয়া যায়নি । অপর নিহত মোটরসাইকেল যাত্রী মোঃ হারুন-অর- রশীদ (২৭) রাজশাহী জেলার বাগমারা উপজেলার বুজরুক কৌড় গ্রামের মজিবুর রহমানের ছেলে।

ওসি আশরাফুল আলম জানান, শুক্রবার বেলা দুইটার দিকে চট্রোঃ মেট্রো- খ- ১১- ২০৫৫ প্রাইভেট কার এর অজ্ঞাতনামা চালক খুলনা হতে মোংলা যাওয়ার পথে বেপরোয়া ও দ্রুত গতিতে চালিয়ে খুলনা টু মোংলা গামী মহাসড়কের রামপাল থানাধীন রনসেন মাছের আড়ৎ এর সামনে পৌঁছামাত্র বিপরীত দিক হতে আসা নম্বর বিহীন প্লাটিনা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মোটরসাইকেলের অজ্ঞাতনামা চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং মোটরসাইকেলের যাত্রী মোঃ হারুন-অর- রশীদকে গুরত্বর জখম অবস্থায় স্থানীয় লোকজন চিকিৎসার জন্য রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রাইভেট কারের চালক পলাতক রয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বল জানায় এ কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network