শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইল ডোবায় নেমেই মারা গেল ৩০০ হাঁস, অসুস্থ আরো ১২০০

আপডেট: April 27, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পরিত্যক্ত পানির ডোবায় নেমে প্রায় ৩০০ হাঁস মারা গেছে। গুরুতর অবস্থায় আছে আরও প্রায় ১২০০ হাঁস। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ ঘটনা ঘটে।দুপুরে স্থানীয় একটি ডোবায় হাঁসগুলো নামার কিছুক্ষণ পরেই মারা যায় বলে অভিযোগ উঠেছে। এতে হাঁস মালিকের কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে।

হাঁস মালিক মিজান জানান, একদিন বয়সের খাকি ক্যাম্পবেল জাতের ১৫০০ হাঁসের বাচ্চা দিয়ে হাঁস পালন শুরু করি। যার মূল্য ছিল প্রায় লাখ টাকা। বর্তমানে এসব হাঁসের বয়স প্রায় এক মাস।হাঁস দেখাশোনা করেন শাকিব নামে এক আত্মীয়। প্রতিদিনের মতো রোববার দুপুরে হাঁসগুলো বাড়ির পাশে কাশেমের ডোবায় নিয়ে যান শাকিব। এ সময় কয়েকটি হাঁস মাথা নিচের দিকে দিয়ে কাঁপতে থাকে। পরে ডোবায় নেমে দেখা যায় অনেক হাঁস নিস্তেজ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে হাঁসগুলো ওপরে উঠালে কিছুক্ষণের মধ্যেই মরতে শুরু করে। এভাবে ৩০০ হাঁস তাৎক্ষণিকভাবে মারা যায়। বাকিগুলো কাতরাতে থাকে।
এ ব্যাপারে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কেউ শত্রুতাবশত ডোবায় বিষ প্রয়োগ করে থাকতে পারে বলে ধারণা করছেন খামারের মালিক মিজান।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, সোমবার নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাঁসের ময়নাতদন্ত করবেন। তখন বিষয়টি পরিষ্কার হবে। তবে বিষ প্রয়োগ বা অন্য কোনভাবে হাঁসগুলো মেরে ফেলা হয়ে থাকলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network