শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ময়মনসিংহে নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

আপডেট: April 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে মামলাটি করেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল গণী।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেক্ট্রনিক মাধ্যমে নুরুল হক নুরের ঘণ্টা খানেকের লাইভ ভিডিও প্রকাশ পায়।

নুর ভিডিওটিতে বলেন, কোনও মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। এদের কোনো ঈমান নেই।

নুর লাইভ ভিডিওতে মিথ্যা বানোয়াট, আক্রমণাত্মক, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সারা দেশের আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান নেতাকর্মীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, আইনশৃঙ্খলা অবমাননা, ঘৃণা, ক্ষোভ সৃষ্টিকারী ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এতে আওয়ামী লীগসহ সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।
পুলিশ অভিযোগটি বৃহস্পতিবার বিকেলে মামলা হিসেবে নথিভুক্ত করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বলেন, নুরের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতা গণী অভিযোগ দায়ের করেছেন। পরে সেটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আইন মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network