যশোরের চৌগাছা সীমান্তে মিলল ৬০ সোনার বার

আপডেট: December 5, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: যশোরের চৌগাছা সীমান্ত থেকে ৬০ পিস সোনার বার উদ্ধার করেছে বিজিব। উদ্ধারকৃত সোনার ওজন সাত কেজি। যার আনুমানিক দাম চার কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় যশোর ৪৯ বিজিবি সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, শুক্রবার রাত ১১টার দিকে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্তের ৩৯ নম্বর মেইন পিলার থেকে ৩ শ গজ ভেতরের এলাকা থেকে ওই সোনার বার উদ্ধার করে। দুজন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তাদের ধাওয়া করলে তারা একটি পলিথিনের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যায়। এ সময় ওই ব্যাগের মধ্যে কাপড়ের তৈরি বেল্টের ভেতর থেকে ৬০ পিস সোনার বার উদ্ধার করা হয়। তিনি আরো জানান, উদ্ধার করা সোনার বার জমা ও মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network