শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

যশোরে ট্রাকের টায়ারের মধ্যে মিলল ৪০০ বোতল ফেনসিডিল

আপডেট: July 29, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: যশোরের বেনাপোল সীমান্ত থেকে অভিনব কায়দায় ট্রাকের টায়ারের মধ্যে করে পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের মন্দির সড়কের পাশ থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়, পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান এনে ছোট আঁচড়া মন্দির সড়কের পাশে ট্রাকের টায়ারের ভেতরে করে অভিনব কায়দায় পাচার করছে।

এর ভিত্তিতে সেখানে বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক মো. নুরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ফেনসিডিল ধ্বংস করার জন্য ব্যাটালিয়নের পাঠানো হবে বলে তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network