যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাবুগঞ্জে নৌকাডুবি, জেলে নিখোঁজ

আপডেট: January 27, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বাবুগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাসুম খান (৩০) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন মো. দেলোয়ার হোসেন (২৫) নামের আরেক জেলে। তাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেছেন।

আজ বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকার আড়িয়াল খাঁ নদীতে এ দুর্ঘটনা  ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আড়ীয়াল খাঁ নদীতে ঢাকা থেকে পয়সারহাট ছেড়ে আসা আওলাদ-৪ নামে যাত্রীবাহী লঞ্চটির ধাক্কায় জেলেদের নৌকা ডুবে যায়।

দুর্ঘটনার পরপরই বরিশাল নৌ ফায়ার স্টেশনের কর্মীরা নিখোঁজ জেলের উদ্ধারে কাজ করছেন। এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। নৌ ফায়ার স্টেশনের অফিসার মো. খোরশেদ আলম জানান, নিখোঁজ জেলে মাসুম খানকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network