শিরোনাম
গভীর রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো প্রতিপক্ষের বাড়ি সশস্ত্র বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাকেরগঞ্জে রাজিব হোসেনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বই বিতরণ ন্যূনতম মজুরি: মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা, পোশাক শ্রমিকরা চায় ২২,০০০ বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটনের মায়ের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ তালতলীতে গুড নেইবারসের স্বাস্থ্য ক্যাম্পেইন, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বীরত্ব ও সাহসিকতায় নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক

রমযানুল মুবারক- জাকের পার্টি চেয়ারম্যানের বাণী

আপডেট: April 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক।।  জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, শুভ প্রবৃত্তি, ন্যায়নিষ্ঠতা ও মানবিক গুণাবলীতে মহীয়ান স্নিগ্ধ শান্তি ও কল্যাণমুখী জীবন গঠনে পবিত্র রমযানুল মুবারাকের গুরত্ব ও তাৎপর্য অপরিসীম।

পবিত্র রমযানুল মুবারক উপলক্ষ্যে প্রদত্ত এক বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, বিরাজমান দুর্যোগময় পরিস্থিতি বিবেচনায় সকলে মহান রাব্বুল আলামীনের উপর আস্থা রেখে এক মাসের সিয়াম সাধনায় অশুভ, অকল্যাণকর ও ধর্মবিমুখ পথ,মত ও কর্মকাণ্ড পরিহারে ব্রতী হবেন। ধর্মীয় অনুরাগের সুরভিতে সরল, সহজ ও স্বাচ্ছন্দ্য ভরপুর প্রকৃত আলোকিত জীবন গঠনে দৃঢ় হবেন।

মোস্তফা আমীর ফয়সল একই সাথে বিরাজমান মহাশঙ্কা ও সংকটজনক পরিস্থিতি মুকাবিলায় সকলের নাগরিক দায়িত্ব ও কর্তব্যবোধ, পারষ্পরিক সহযোগিতা ও সহমর্মিতার  কথাও স্মরণ করিয়ে দেন ।

জাকের পার্টি চেয়ারম্যান রমযানুল মুবারকের পবিত্রতা সমুন্নত রাখতে সকলের আন্তরিক প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network