শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

আপডেট: August 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে আবদুল রহমান (৫০) নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এ রায় ঘোষণা করেন।দণ্ডিত আবদুল রহমানের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার তসোপাড়া গ্রামে। ২০১৪ সালের ১৯ অক্টোবর সকালে বাড়ির পাশের পুকুর থেকে তার স্ত্রী রাশেদা বিবির (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাশেদা বিবির ভাই মনসুর রহমান থানায় হত্যা মামলা দায়ের করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন খান জানান, বিচার চলাকালে আদালতে প্রমাণিত হয়েছে যে, ২০১৪ সালের ১৮ অক্টোবর রাতে আসামি আবদুল রহমান পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী রাশেদা বিবিকে মাথায় আঘাত করে হত্যা করেন। এরপর তার লাশ পুকুরে ফেলে দেন। তাই আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি আবদুল রহমান আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network