শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

রাজশাহীতে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

আপডেট: April 5, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহীতে ডিম বহনকারী একটি পিকআপ ভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা বিভাগ। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর কাটাখালী এলাকায় পিকআপ ভ্যানটি তল্লাশি করে তাতে গাঁজাগুলো পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আবু হোসেন ও আহসান হাবিব। দুজনের বাড়ি কুড়িগ্রমে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল আগে থেকে কাটাকালী এলাকার সোহেল রানার চায়ের দোকানের সামনে অবস্থান নেয়। ভোর সাড়ে ৫টার দিকে ডিম বহনকারী একটি পিকআপ ভ্যান আসলে সেটি থামানোর পর তাতে তল্লাশি চালানো হয়। দেখা যায়, উপরে ডিমের খাচা। তাতে ডিম রাখা। নিচে প্লাস্টিকের প্যাকেট করে রাখা আছে গাঁজা। ৯০০ ডিমের নিচে লুকিয়ে রাখা ছিল ৬০ কেজি গাঁজা।

এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা জানান, খাদ্য পণ্য বহনকারী গাড়িগুলোকে আইন-শৃঙ্খলাবাহিনী দ্রুত ছেড়ে দেয়। এই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করছে মাদক ব্যবসায়ীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network