রাজাপুরে ঈদের দিন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: June 29, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

রাজাপুর প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে তানিম হাওলাদার (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বড়গালুয়া এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত তানিম হাওলাদার ওই এলাকার শামসুল হক হাওলাদারের ছেলে।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তানিমের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ ছিল। এ নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন। এরই জেরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার বাড়ির বসতঘরের দোতলার আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠির সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network