শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

রাজাপুরে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট: July 31, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুর যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার (থ্রিহুইলারের) মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারযাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে রাজাপুর উপজেলার সমবায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রাজাপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল একটি থ্রিহুইলার মাহিন্দ্রার পথিমধ্যে রাজাপুরের সমবায় এলাকায় পৌঁছালে বাস ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই থ্রিহুইলারের দুই যাত্রী নিহত হন। নিহত একজনের নাম আবদুর রহিম বাড়ি কাঠালিয়া। অপরজনের পরিচয় পাওয়া যায়নি । দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত চারজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রাজাপুর থানা পুলিশের এসআই মোহাম্মদ আরিফ জানান, রাজাপুর ভান্ডারিয়া মহাসড়কে বাস ও মাহিন্দ্রার দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুজনার লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্তে কাজ করছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network