শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

আপডেট: September 14, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:: নওগাঁর মান্দায় দুপুরের খাবার রান্না করতে দেরি হওয়ায় নাইস পারভীন নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউপির চৌজা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নাইস পারভীন চৌজা উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে একরামুল হকের স্ত্রী। প্রায় ১১ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক সন্তান রয়েছে।নিহতের বাবা কফিল উদ্দিন মোল্লা বলেন, পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় জামাই একরামুল হক আমার মেয়েকে নির্যাতন করত।

এসব কারণেই মেয়েকে পিটিয়ে হত্যা করেছে জামাই একরামুল ও তার পরিবারের লোকজন।রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা অভিযুক্ত একরামুল হকের প্রতিবেশী মজের আলী বলেন, দুপুরের রান্না করতে দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এ নিয়ে একরামুল তার স্ত্রীকে মারধর শুরু করেন। একপর্যায়ে তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেললে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহত নাইস পারভীনের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network