১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
মির্জাগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বসতঘর গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত চরফ্যাশন প্রেসক্লাবের নতুন সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সেক্রেটারী কামাল গোলদার ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর গ্রেপ্তার উজিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় শিক্ষার্থীদের আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী খালে গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন

রামিসা হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

আপডেট: মে ২২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: শিশু রামিসাসহ সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরাম।শুক্রবার সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারজানা আক্তার।বক্তারা বলেন, রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তারা গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, একজন শিশুকে এভাবে হত্যা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য আতঙ্কের বার্তা।নেতৃবৃন্দ রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তারা আরও বলেন, গত সাত দিনে দেশে চার কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধারাবাহিকভাবে নারী ও শিশুর ওপর সহিংসতার ঘটনা প্রমাণ করে, রাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক অবক্ষয়, নারীকে ভোগের বস্তু হিসেবে দেখার মানসিকতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক ও সহিংসতার বিস্তার এবং অপরাধীদের রাজনৈতিক-সামাজিক প্রশ্রয় এ ধরনের ঘটনার পেছনে ভূমিকা রাখছে।তারা বলেন, শুধু গ্রেপ্তার বা সাময়িক তৎপরতায় পরিস্থিতির পরিবর্তন হবে না। দ্রুত বিচার নিশ্চিত করা, অপরাধীদের রাজনৈতিক ও সামাজিক আশ্রয় বন্ধ করা এবং নারী ও শিশুর প্রতি সহিংস মানসিকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, ইসমাত আরা, উম্মে হালিমা লাবনী, মো. রাকিবুল হাসান, লামিয়া সাইমুন ও নাজলা আক্তার মিমসহ অন্যরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network