শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

র‌্যাবের গুলিতে পা হারানো সেই লিমন বিয়ে করলেন

আপডেট: September 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কথিত বন্দুকযুদ্ধে র‌্যাবের গুলিতে এক পা হারানো ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের সেই লিমন হোসেন (২৮) বিয়ে করেছেন। কনে যশোর জেলার অভয়নগর উপজেলার নওপাড়ার সরখোলা গ্রামের টিটু মোল্লার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রাবেয়া বশরী।

লিমন হোসেন জানান, পরিবারের ইচ্ছায় বাবা-মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে এবার জীবনে আরেকধাপ এগিয়ে যেতে চান তিনি। লিমনের স্ত্রী রাবেয়া বশরী জানান, লিমন প্রতিকূল পরিবেশের সঙ্গে যুদ্ধ করে ক্যারিয়ার গড়ে তুলেছেন। তার সব কিছু শুনে আমার ভালো লেগেছে। দাম্পত্য জীবনেও তিনি দায়িত্বশীল হবেন। এটা বুঝেই আমি বিয়েতে রাজি হয়েছি।

১০ বছর আগে ২০১১ সালের ২৩ মার্চ র‌্যাবের গুলিতে পা হারান ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান লিমন হোসেন। ওই বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। ১৭ বছরের সেই কিশোর এখন ২৮ বছরের যুবক। ঘটনাটি দেশজুড়ে আলোচিত হয়, প্রশ্নবিদ্ধ হয় র‌্যাবের  অভিযান। ঝালকাঠির সাতুরিয়া গ্রামের পা হারানো সেই কিশোর এখন সাভার গণবিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রভাষক। বিয়ে করে এখন তিনি সংসার জীবন শুরু করতে যাচ্ছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network