শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

লকডাউন উপেক্ষা করে হুজুরের জানাজায় জনসমুদ্র

আপডেট: April 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

 

 

আপডেট ডেস্ক।।  লকডাউন উপেক্ষা  করে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন মাওলানা জুবায়ের আহমদ আনসারির জানাজায়।

ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই জানাজায় অংশ নেন এসব মানুষ।

মাওলানা জুবায়ের বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর।

শনিবার সকাল ১০টায় তার প্রতিষ্ঠিত সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা মাদরাসা মাঠ ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায়। এছাড়া ওই এলাকার বিভিন্ন ভবনের ছাদেও মানুষের উপস্থিতি দেখা যায়। সেখানে পুলিশ পৌঁছালেও ছিল নীরব ভূমিকায়।

লকডাউন উপেক্ষা করে হুজুরের জানাজায় জনসমুদ্র

জানাজায় হাজার হাজার মানুষ। ছবি: সংগৃহীত

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানা জানান, সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু জনসমাগম কমাতে পারেনি। হুজুরদের বুঝিয়েছি। মানুষজন সচেতন না হয়ে এমনটি করেছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা জানান, বিষয়টি দেখার দায়িত্ব পুলিশের। এ বিষয়ে পুলিশই ভালো বলতে পারবে।

জানাজার নামাজে ইমামতি করেন জুবায়ের আহমেদ আনসারির ছেলে হাফেজ মাওলানা আসাদ উল্লাহ।

উল্লেখ্য, শুক্রবার বিকাল পৌনে ৬টায় জেলা শহরের মারকাজ পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খেলাফত মজলিশের এই নেতা।

লকডাউন উপেক্ষা করে হুজুরের জানাজায় জনসমুদ্র

ছবি: সংগৃহীত

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জুবায়ের আহমদ আনসারির বাড়ি জেলার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ওই এলাকা থেকে ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network