লঞ্চে আগুন : আরও একজনের ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট: December 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

আপডেট নিউজ ডেস্ক:: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার ৪ দিন পর আরও একটি ভাসমান মরদেহ পাওয়া গেছে। আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকালে সুগন্ধা নদীর শাখা গাবখান চ্যানেলের বৈদাড়াপুর নামক এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, একটি লাশের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি লঞ্চে আগুনের ঘটনায় মৃত কারো। লাশটি নদী থেকে তুলে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারে সেখানে টিম পৌঁছেছে। লাশের সুরতহালের কাজ চলছে। লাশটি অগ্নিদগ্ধ। আর প্রায় গলে গেছে। স্থানীয়রা জানান, সকালে ওই এলাকার একজন বাসিন্দা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে পুরোপুরি পুড়ে যায় বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চ। এতে এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network