শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

লালমোহনে মুজিববর্ষের সম্মাননা স্মারকে লেখা ‘মুবিজবর্ষ’

আপডেট: December 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে মহান বিজয় দিবসের সম্মাননা স্মারকে মুজিববর্ষের পরিবর্তে ‘মুবিজবর্ষ’ লেখা হয়েছে। স্মারকগুলো বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়।এদিকে শুক্রবার সকালে বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সম্মাননা স্মারকে এমন ভুলটি করেছে যেখান থেকে ওই স্মারকগুলো প্রিন্ট করা হয়েছে তারা।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা এবং ওই প্রেস মালিকের হোয়াটসঅ্যাপের কথোপকথনের একটি অংশ পাওয়া গেছে।

সেখানে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্বশেষ যে লেখা ও ডিজাইনটি দিয়েছেন তা প্রিন্ট করা ওই সম্মাননা স্মারকে ভুলক্রমে ওই প্রেস ‘মুবিজবর্ষ’ লেখায় স্মারকগুলো প্রিন্ট করে।এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, বরিশালের একটি প্রেসে বিজয় দিবস উপলক্ষে সম্মাননা স্মারকগুলো ছাড়াও আরও অনেক কিছু প্রিন্ট করা হয়েছে।

তবে সম্মাননা স্মারকের প্লেটেই কেবল ভুল হয়েছে। স্মারকগুলো বরিশাল থেকে সরাসরি অনুষ্ঠানের মাঠে নেওয়া হয়। এরপর কয়েকটি স্মারক বিতরণ করা হলে ওই ভুলটি চোখে পড়ে উপজেলা প্রশাসনের। পরে ওইসব স্মারক মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। এসব স্মারক ওই প্রেস কর্তৃপক্ষ ফেরত নেবেন বলে জানিয়েছেন তিনি।এ ঘটনায় ওই প্রেস কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানান ইউএনও।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network