শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

আপডেট: February 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন।আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নিয়েছেন।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে।

শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় ১২ প্লাটুন বিজিবি। সংসদ ভবনের গেটে প্রবেশের সময় নির্বাচিত সদস্যদের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়েছে।

নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।এদিকে আজ বিকেলেই বঙ্গভবনে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান। মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধানমন্ত্রীত্বের শপথবাক্য পাঠ করবেন তারেক রহমান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network