শিরোনাম
বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাকসুদর গ্রেপ্তার জুলাই সনদ বাস্তবায়নে সরকার বাধ্য হবে- চরফ্যাশনে জামায়াত নেতা কাজী হারুন বাকেরগঞ্জে গণভোটের রায় ও জুলাই হতাকারীদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে জীবননগরে প্রস্তুতিমূলক সভা

আপডেট: September 18, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) সকাল ১১টার সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইব্রাহিম খলিল, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী জীবন চন্দ্র সেন, সদস্য সচিব শ্রী প্রশান্ত কুমার দাসসহ জীবননগরের ২৫টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল পূজামণ্ডপে ইউএনও, ওসি ও মন্দির কমিটির সভাপতি-সম্পাদকের মোবাইল নম্বর দূশ্যমান জায়গায় টাঙানো, সিসি ক্যামেরা সচল রাখা, বিদ্যুৎ সংযোগ সঠিকভাবে স্থাপনসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network