আপডেট: September 16, 2021
রিপোর্ট অলিউল্লাহ: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগের আওতাধীন জেলা কার্যালয়সমূহে কর্মরত কর্মকর্তাগণের মধ্যে শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত হওয়ায় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন জনাব মোহাম্মাদ সেলিম (সহকারী পরিচালক)।
বুধবার (১৫ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা কার্যালয় কক্ষে সীমিত আয়োজনের মাধ্যমে জাতীয় শুদ্ধাচার পুরস্কার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে মোহাম্মাদ সেলিম এর হাতে উপপরিচালক খোন্দকার আনোয়ার হোসেন শুদ্ধাচারের স্বীকৃতি স্বরুপ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
মোহাম্মাদ সেলিম (সহকারী পরিচালক) ফেইসবুক আইডিতে লিখেছেন, আলহামদুলিল্লাহ, শুদ্ধাচার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত ও উৎসাহবোধ করছি। আমার ভবিষ্যত কর্মময় জীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে। এই পুরস্কারের জন্য আমাকে মনোনীত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

