শিরোনাম
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত বরিশালের দপদপিয়া সেতুতে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত পাঁচ আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

শুধু দলীয় লোকদের পেট ভরাচ্ছে সরকার: রুহুল কবির রিজভী

আপডেট: April 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনের মাঝে কর্মহীন গরীব মানুষের খাবারের ব্যবস্থা না করে সরকার শুধু নিজেদের দলীয় লোকদের পেট ভরাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আজকে সারা দেশে করোনা ভাইরাসের কারণে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা দেখছি সরকার এগিয়ে আসছে না। তারা নানাভাবে চৌর্যবৃত্তি করে দলীয় লোকদের পেট ভরাচ্ছে।

আজ শনিবার সকালে রাজধানীর ধোলাইখাল এলাকায় গরিব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, আজকে বাংলাদেশে প্রস্তুতি না থাকায় করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনার কারণে সারাদেশে কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায় তারা খাবার খুঁজছে। তারা খাবারের জন্য ছোটাছুটি করছেন। এই দুঃসময়ে বিএনপি নেতাকর্মীরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে আর সরকারি দলের মেম্বার-চেয়ারম্যান ত্রাণের চাল-ডাল-তেল চুরি করছে। গরিব মানুষের জন্য সরকার কিছুই করছে না বরং ত্রাণের হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের মেম্বার-চেয়ারম্যানের বাড়িতে।

তিনি আরো বলেন, বিএনপির লোকেরা পকেটের টাকায় গরিব মানুষকে ত্রাণ দিচ্ছে। এজন্য সরকার বাধা দেয়। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। তারা যতই গ্রেফতার করুক আমরা এই মহামারিতে মানুষের পাশে আছি এবং থাকব। সামনে রমজান মাসেও গরিব মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network