শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের
আপডেট: April 28, 2021
ফেইসবুক শেয়ার করুন
শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের
আপডেট:
Photo Card
Preview
শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের
আপডেট নিউজ ডেস্ক: সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন শেখ হাসিনাকে রাজনীতি থেকে কীভাবে সরিয়ে দেওয়া যায়, সেই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করুন। সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন শেখ হাসিনাকে রাজনীতি থেকে কীভাবে সরিয়ে দেওয়া যায় সেই ষড়যন্ত্র করছে। বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে হত্যা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের পথ থেকে সরে...
আপডেট নিউজ ডেস্ক: সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন শেখ হাসিনাকে রাজনীতি থেকে কীভাবে সরিয়ে দেওয়া যায়, সেই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করুন। সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন শেখ হাসিনাকে রাজনীতি থেকে কীভাবে সরিয়ে দেওয়া যায় সেই ষড়যন্ত্র করছে।
বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে হত্যা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের পথ থেকে সরে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের।