শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

শ্বশুরকে হত্যার অভিযোগে জামাতা আটক

আপডেট: May 14, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে শ্বশুর আব্দুল মতিন (৭৪)-কে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। এ ঘটনায় তার মেয়ের জামাতা নেওয়াজ খানের পুত্র আরশাদ আলী (৪২)-কে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (১৪ মে) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত উপজেলার লক্ষিকুড়া গ্রামের মৃত নগর আলীর ছেলে।স্থানীয়রা জানান, আজ বুধবার ভোরে মসজিদে যাওয়ার সময় লক্ষীকুড়া এলাকার (মেনংছড়া-রাবার ড্যাম) ইটের সলিং রাস্তার মধ্যে মুসুল্লিরা রক্ত দেখতে পান। পরে অজু করার সময় নূরুল ইসলাম নামে একজন পুকুরপাড়ে ঝোপের মধ্যে উপুড় করা উলঙ্গ অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেন। দীর্ঘদিন ধরে আব্দুল মতিনের সঙ্গে তার জামাতা আরশাদ আলীর জমি নিয়ে পারিবারিক কলহ ছিল।

থানা পুলিশ সূত্রে জানা যায়, এরশাদ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে নিহতের মোবাইল ও হত্যায় ব্যবহৃত ইউক্যালিপটাস গাছের ডাল এবং রক্তমাখা লুঙ্গি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।হালুয়াঘাট থানার ওসি তদন্ত রাজন চন্দ্র পাল বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network