শিরোনাম
গভীর রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো প্রতিপক্ষের বাড়ি সশস্ত্র বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাকেরগঞ্জে রাজিব হোসেনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বই বিতরণ ন্যূনতম মজুরি: মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা, পোশাক শ্রমিকরা চায় ২২,০০০ বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটনের মায়ের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ তালতলীতে গুড নেইবারসের স্বাস্থ্য ক্যাম্পেইন, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বীরত্ব ও সাহসিকতায় নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক

সশস্ত্র বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী

আপডেট: November 24, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে।তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’

আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রধানমন্ত্রী বলেন, আজকের এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।তিনি বলেন, এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিও আরও কার্যকর হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network