সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করলেন অধ্যক্ষ নুরুল আমিন

আপডেট: April 28, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ
ভোলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
চরফ্যাসন কারামাতিয়া কামিল (এম,এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন হুজুর চরফ্যাসনের সাংবাদিকদের সম্মানে বৃহস্পতিবার (২৮ এপ্রিল ) ইফতার পার্টির আয়োজন করেছেন। চরফ্যাসন বাজারের ভাই ভাই হোটেলে অনুষ্ঠিত ইফতার পার্টিতে অংশ গ্রহণ করেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিন, জমিয়তের চরফ্যাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চরফ্যাসন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নয়াদিগন্ত প্রতিনিধি অধ্যাপক কামরুজ্জামান, চরফ্যাসন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এম আবু সিদ্দিক, সহ-সভাপতি যুগান্তর চরফ্যাসন (দক্ষিণ) প্রতিনিধি এম আমির হোসেন, সহ-সভাপতি দিনকাল প্রতিনিধি হাজী কামাল হোসেন মিয়াজি, চিকিৎসক ডাঃ আবদুল মান্নান, সমকাল প্রতিনিধি নোমান সিকদার, ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন,
সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, বরিশাল বানীর নিজস্ব প্রতিনিধি এম লোকমান হোসেন, মানব জমিন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার, সাংবাদিক মনির আসলামী, কালের কন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার , যায়যায়দিন প্রতিনিধি মাইনুদ্দিন জমাদার, সংবাদ প্রতিদিন প্রতিনিধি নুর উল্লাহ ভূইয়া, ভোরের কাগজ প্রতিনিধি এর আর সোয়েব চৌধুরী। এদিকে ইফতারের পূর্বমূহুর্তে দোয়া মোনাজাত করেন চরফ্যাসন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আবু নাসের।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network