আপডেট: September 11, 2026
আমিনুর রহমান নয়ন: জীবননগর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য ও দৈনিক নবচিত্রের জীবননগর উপজেলা প্রতিনিধি চাষী রমজানের রোগমুক্তি কামনায় এবং সাংবাদিক আনোয়ারুল কবীর, আবু সায়েম, লিলুফা ইয়াসমিন রানী, মারুফ মালেক ও বিক্রয় প্রতিনিধি রমজান আলীসহ প্রয়াত সকল সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ই সেপ্টেম্বর) বিকালে জীবননগর প্রেসক্লাবে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াদুদ।
জীবননগর প্রেসক্লাবের সহসভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ-সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক আমিনুর রহমান নয়ন, সমাজকল্যাণ সম্পাদক মনিরুজ্জামান রিপন। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য আসিম সাঈদ, ফেরদৌস ওয়াহিদ, আলামিন মোল্লা, ওমর ফারুক ও সজীব হোসেন।
উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক চাষী রমজান দীর্ঘদিন ধরেই অসুস্থ। কয়েকদিন আগে তিনি কেমোথেরাপি নিয়েছেন। এরইমধ্যে নতুন করে তার হার্টে ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

