শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

সাংবাদিক মোঃ রাব্বী মোল্লা’র জন্মবার্ষিকী আজ

আপডেট: August 24, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিউজ ডেস্ক:: প্রথম শ্রেনীর নিরপেক্ষ জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (বিএনএস) এর বার্তা সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-দপ্তর সচিব সময়ের সাহসি কলম যোদ্ধা মো. রাব্বী মোল্লা। কবিতা এবং গল্প লেখা, অভিনয় ও উপাস্থাপনাসহ সব কিছুতেই রয়েছে তার প্রতিভা। মো. রাব্বী মোল্লা’র আজ (২৮তম জন্মবার্ষিকী) ১৯৯৫ সালের ২৫শে আগস্ট বরিশাল জেলা বাকেরগঞ্জে উপজেলার আওতাধীন ১৪নং নিয়ামতি ইউনিয়নের পশ্চিম কৃষ্ণনগর (নবি নগর) গ্রামের ঐতিহ্যবাহী মোল্লা বাড়িতে তিনি জন্মগ্রহন করেন। পিতা মো. জাকির হোসেন মোল্লা এবং মাতা মোসা. রুবিনা বেগমের সংসারে চার ভাইয়ের মধ্যে তিনি সবার বড়, স্ত্রী মোসা. চাম্পা বেগম তার এক মাত্র পুত্র মো. রাফছান মোল্লা । গ্রামের মক্তব তথা পাঠশালায়শিক্ষা জীবনেরহাতেখড়ি তারই ধারাবাহিকতায় স্কুল জীবন শেষে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি শেষ করে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা করেন ।

এছারাও তিনি রিপোর্টিং এর উপরে প্রশিক্ষন গ্রহন করেছেন এবং সাংবাদিক পেশা বেছে নিয়েছেন ছাত্র জীবন থেকেই বিভিন্ন ধরনের লেখা লিখি করে সকলের প্রিয় হয়েছিলেন তিনি। মো. রাব্বী মোল্লা সাংবাদিক পেশা ২০১২ সালে জাতীয় সাপ্তাহিক ক্রইম ডায়রি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন, এরপর পাক্ষিক সতমল , দৈনিক অপরাধ দমন, সাপ্তাহিক নবজাগরণ, ভয়েস আফ ইনসাফ ডট কম, দৈনিক দক্ষিণবঙ্গ ও দৈনিক আমারদেশের কথা সহ বেশ কয়েকটি অফলাইন এবং অনলাইন গণমাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ন পদে থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন । এছাড়াও তিনি মিডিয়াতে গল্প, কবিতা ও সৃজনশীল লেখালেখির সাথে যুক্ত আছেন । তার সাংবাদিকতা জীবনের গুরু জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট-প্রবিন সাংবাদিক ও কলামিস্ট মুহম্মদ আলতাফ হোসেন ।

দীর্ঘ ১১ বছর ধরে চলছে তার প্রচার প্রচারনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে একটি জনপ্রিয় নাম মো. রাব্বী মোল্লা । নিজের জীবন থেকে শেখা আত্ম শক্তিতে নিয়ম নীতি ও অসংখ্য ত্যাগ শিকার করে এগিয়ে চলছেন মানুষের কল্যানে সর্বদা। আমরা তার জন্মবার্ষিকীতে জানাই প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। তার আগামী দিনগুলো হোক মসৃন ও আনন্দময়। মহন আল্লাহ্ আপনাকে সুস্থ ও ভালো রাখেন এই প্রত্যাশা করি জীবন সংগ্রামে সকলের মাঝে বেঁচে থাকুক হাজার বছর ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network