শিরোনাম

সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে চরফ্যাসনে মানববন্ধন

আপডেট: May 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন ( ভোলা) থেকে।।
প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে আটকে রেখে মানসিক, শারীরিক নির্যাতন ও হয়রানি মুলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে চরফ্যাসনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

বুধবার (১৯মে) সকাল ১০টায় চরফ্যাসন প্রেসক্লাবের উদ্যোগে চরফ্যাসন টাউন হল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রকাশ করে, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সাধারন মানুষ অংশ নেয়।

চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চরফ্যাসন প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র,বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি আবু সিদ্দিক, উপস্থিত ছিলেন চরফ্যাসন সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি ইয়াছিন আরাফাত,
সাধারণ সম্পাদক এম. আমির হোসেন,নয়া দিগন্তের প্রতিনিধি কামরুজ্জামান, চরফ্যাসন অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি ও
সমকাল প্রতিনিধি নোমান সিকদার, সাধারণ সম্পাদক ও ইত্তেফাক সংবাদ দাতা মিজান নয়ন,
সংবাদ প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল, কালের কন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার, যায়যায়দিন প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার, সংবাদ প্রতিদিন প্রতিনিধি নুরুল্লাহ ভূইয়া, ভোরের কাগজ প্রতিনিধি সোয়েব চৌধুরী প্রমুখ

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গেলে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ঘন্টা ধরে আটকে রেখে নির্যাতন করে। ছদ্মবেশী এসব দুর্নীতিবাজরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের জন্য বড় হুমকি। পরিশেষে দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দাবী করা হয় প্রতিবাদ সমাবেশে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network