শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

সাড়ে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট: April 9, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুমিল্লায় ফলের ক্যারেটে সাড়ে ১৪ কেজি গাঁজা পাওয়া গেছে।শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি মডেল থানা হাইওয়ে পুলিশ দাউদকান্দি ফায়ার সার্ভিসের সম্মুখে পিকআপ ভ্যান থেকে এই গাঁজা উদ্ধার করে। এই সময় দাউদকান্দির গোলাপের চর এলাকার মো. হাসানের ছেলে মো. হৃদয়কে আটক করা হয়।

হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, দাউদকান্দি হাইওয়ে থানার এসআই রনজু মিয়া, এএসআই আনোয়ার হোসেন ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সম্মুখে ঢাকামুখী মহাসড়কে পিকআপ ভ্যান (-ঢাকা মেট্রো ন ২১-২৬৯৩) তল্লাশি করে।

গাড়ির পিছনে থাকা ২টি ফল রাখার ক্যারেটের মধ্য হতে কসটেপে মোড়ানো ৪টি বান্ডিলে থাকা মোট ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪৫ হাজার টাকা।হাইওয়ে পুলিশের মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে জানান ওসি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network