শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন: জরুরি সভা সন্ধ্যায়

আপডেট: February 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার বিষয়ে আজ বুধবার সন্ধ্যায় ৬টার দিকে জরুরি সভা আহ্বান করা হয়েছে।ভার্চুয়াল এ সভায় যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষবৃন্দ।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সাত কলেজের চলমান পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (২২ ফ্রেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেন আগামী ১৭ মে বিশ্ববিদ্যালয়গুলোর খুলে দেওয়া হবে। এই সময় পর্যন্ত পরীক্ষা বন্ধ করতে হবে। সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত সমভাবে প্রযোজ্য হবে বলে জানান শিক্ষামন্ত্রী।এরপর সাত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করে চলমান পরীক্ষা ১৭ মে পর্যন্ত স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর রাতেই শিক্ষার্থীরা পরীক্ষা চালিয়ে নেওয়ার দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ আন্দোলন শুরু করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network