শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট: January 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মাহিদুল ইসলাম ফরহাদ:: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় শীতার্ত ও অসহায় ৩০০ জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল (৬ জানুয়ারি) সোমবার সকাল সাড়ে ১০ ঘটিকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়ি পাড়া গ্রামে অসহায় গরিব শীতার্তর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ( ৫৩ বিজিবি)। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি। প্রধান অতিথি শীতার্তর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এই বছরে অতিরিক্ত শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সীমান্ত এলাকার দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শীতবস্ত্র পেয়ে স্থানীয় মানুষ অনেক উপকৃত হয়েছে। সীমান্তের স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পেটের দায়ে শীত উপেক্ষা করে দিনমজুর সহ বিভিন্ন পেশাজীবি দরিদ্র মানুষ বিভিন্ন কাজে লিপ্ত থাকে। প্রতিবছর মতো এবারেও ৫৩ বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ তাদের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network